বিনোদন

মুম্বাইয়ের পর এবার উদয়পুরে আমির কন্যার বিয়ে

উদয়পুরে আমির কন্যার বিয়ের অনুষ্ঠানে দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

উদয়পুরে আমির কন্যার বিয়ের অনুষ্ঠানে দম্পতি, আনন্দ ও উচ্ছ্বাসের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজই বিয়ে করছেন আমির খান কন্যা ইরা খান এবং নূপুর শিখর। উদয়পুরের তাজ আরা ভ্যালি রিসোর্টে মারাঠি রীতি মেনে আজই অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। এর আগে গেল ৩ জানুয়ারি আইনি বিয়ে সেরেছেন এই জুটি।

বিয়ের আগের রাতে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হল ইরা-নূপুর জুটির সঙ্গীত। যেখানে নানান চমকের পাশাপাশি গান গেয়েছেন আমির খান। বাদ গেলেন না তার দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং তাদের ছেলে আজাদ।

‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবির ‘ফুলো কা তারো কা’ গানটি গান তারা। তাদের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এই প্রথম নয়। এর আগেও উদয়পুর পৌঁছে সেদিন রাতে নৈশভোজের আগে কিরণ রাও একটি বিশেষ পারফর্ম করেছিলেন।

মুম্বাইয়ে আইনি বিয়ে সেরেই ইরা এবং নূপুর তাদের পরিবারের সঙ্গে রাজস্থানে উড়ে আসেন। গত ৭ জানুয়ারি থেকে সেখানেই চলছে তাদের প্রাক বিবাহ অনুষ্ঠান। একে একে অনুষ্ঠিত হয়েছে মেহেদি, সঙ্গীত সহ ভিন্নধর্মী নানান অনুষ্ঠান। ১০ জানুয়ারি দুপুরে তাদের বিয়ে হবে বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে। যেখানে প্রায় ২৫০ জনের মত অতিথি উপস্থিত থাকবেন।

এছাড়াও আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ে নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে ইরা-নূপুরের রিসেপশন অনুষ্ঠিত হবে। যেখানে বসবে বলিউড তারকাদের মেলা।

বিষয়:ইরা খান নূপুর শিখর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…