চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে স্যান্ডো গেঞ্জি-হাফ প্যান্ট পরে আমির কন্যার বিয়েতে এলেন বর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
আমির কন্যার বিয়ের অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন সাজে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমির খানের মেয়ে ইরা খানের বিয়ে হয়েছে বুধবার। বিয়ে নিয়ে যতটা চর্চা হয়েছে, তার চেয়ে বেশি আলোচনা হয়েছে বরের পোশাক নিয়ে। বিয়ের অনুষ্ঠানে জমকালো পোশাকের পরিবর্তে স্যান্ডো গেঞ্জি ও শর্টস পরে হাজির হয়েছিলেন নূপুর শেখর।

নূপুর পেশায় ফিটনেস কোচ। তিনি বিয়ের ভেন্যুতে এসেছেন ৮ কিলোমিটার জগিং করে। বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই কাণ্ড ঘটিয়েছেন নূপুর। বরের পোশাক দেখে চোখ কপালে উঠেছে আমির ভক্তদের। অনেকেই বরের পোশাক জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ প্রশংসাও করেছেন।

পরে অবশ্য বরের সাজেই দেখা গেছে নুপুরকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেয়ার আগে নীল রঙের শেরওয়ানি পরে নিয়েছিলেন তিনি।

Banglabid

ফ্যাশন বেজড ইনস্টাগ্রাম পেজ ডায়েট সব্য-তে লেখা হয়েছে, ‘দারুণ! এত হইচইয়ের কী আছে? ভালো লেগেছে। তাদের বিয়ে তারা যা খুশি পরতে পারে।’

আরেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘বরের পোশাক দেখে আমার হাসি থামছেই না।’ এক নেটিজেন লিখেছেন, ‘বলিউডের ইতিহাসে সবচেয়ে বাজে পোশাকের বিয়ে এটি।’

নুপুরকে দেখে অবশ্য ইরাও একটু অবাক হয়েছেন। অনুষ্ঠানে মাইক হাতে নিয়ে বলেছেন, ‘নূপুর এখন গোসল করতে যাবে… গুড বাই।’ একথা শুনে রিনা দত্তকে হাসতে দেখা গেছে।

Reneta

আমির খানের জিম ট্রেনার ছিলেন নূপুর। ২০২০ সালে ইরার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। এরপর গত বছর পরিবারের উপস্থিতিতে বাগদান সারেন তারা। নূপুর এবং ইরা প্রায় চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে গতকাল ৩ জানুয়ারি বিয়ে করলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানইরা খাননূপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT