দলের নিবন্ধনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অনশন করছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন ভবনের সামনে তার অনশন চলাকালে কয়েকটি অনিবন্ধিত রাজনৈতিক দলও সেখানে অবস্থান নেয়।
তারেক রহমান বলেন, নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন না দেওয়ার যে শর্তগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো আমার দল পূরণ করেছে। অযৌক্তিক কারণে আমাদের নিবন্ধনের আবেদন গ্রহণ করা হয়নি।
এসময় তিনি নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান, যাতে তাদের দলকে দ্রুত নিবন্ধন দেওয়া হয় এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়।








