অপরাধ

আদাবরের বালুর মাঠে যুবকের কবজি বিচ্ছিন্ন, গ্রেপ্তার ৪: ডিবি

নেত্রকোনায় যুবকের কবজি বিচ্ছিন্ন, গ্রেপ্তার ৪, ডিবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেপ্তার ৪ জনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আদাবরের বালুর মাঠে ঘটনায় ছিনতাইকারীদের হাতে সুমন শেখ নামে এক যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।

গ্রেপ্তাররা হলেন, মো. আলমগীর, শাহজাহান, তরিকুল ইসলাম ও মো. রাহাত হোসেন।

গতকাল শুক্রবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ঘটনায় সরাসরি সম্পৃক্ত একজন এবং গ্রুপের আরো তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর বিভাগ।

আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় তাৎক্ষণিকভাবে থানা পুলিশের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে ডিবি। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর আদাবরের ১০ নং বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীদের চাপাতির এলোপাতাড়ি আঘাতে সুমন শেখ নামে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।

বিষয়:গ্রেপ্তার ৪ ডিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…