চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধুদের ছুরিকাঘাতে যুবক নিহত

রবিউল হক রবিরবিউল হক রবি
৯:৩০ পূর্বাহ্ণ ২৩, জুন ২০২৪
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

ফেনীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে বন্ধুদের হাতে ছুরিকাঘাতে এই হত্যাকাণ্ড ঘটেছে।

শনিবার ২২ জুন রাত সাড়ে ১০ টার দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রাণীরহাট বাজার সংলগ্ন আল আমিন একাডেমি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ সুমন (২৩) পেশায় একজন রাজমিস্ত্রী। সে নোয়াখালী জেলার বাসিন্দা মোঃ আবুল বশরের ছেলে। সুমন তার পরিবারের সাথে কাজিরবাগ ইউনিয়নের অশ্বদীয়া গ্রামের রিপনের কলোনীতে ভাড়া বাসায় থাকতেন।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রায়হান উদ্দিন বলেন, রাতে হাসপাতালে এক যুবককে ছুরিকাঘাত অবস্থায় নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে তাকে আমরা মৃত ঘোষণা করে মরদেহ মর্গে পাঠিয়েছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহম্মেদ সোহাগ বলেন, ছেলেটি রাজমিস্ত্রী কাজ করতো। ঘটনা শুনে আমরা হাসপাতালে এসেছি। পুলিশ ঘটনাস্থলে এসেছে। আশা করি তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছুরিকাঘাতফেনীযুবক নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬

ইবোলা: শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

জুন ১২, ২০২৬

পর্যবেক্ষণ-স্ক্যানের পর বাড়ি ফিরলেন মিরাজ, সবশেষ যা জানা গেল

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT