চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের কারণে যুবককে পিটিয়ে হত্যা

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৬:০২ অপরাহ্ণ ১৮, জুন ২০২৩
জনপদ, দিনাজপুর
A A
গার্ডসুপ্রিম কোর্টের সামনে পুলিশ স্টাফের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের পার্বতীপুরে প্রেমের সম্পর্কের জেরে প্রেমিকার স্বজনেরা ইউনুস আলী (২৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। 

গতকাল শনিবার ১৭ জুন উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর সেজোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস একই ইউনিয়নের হয়বৎপুর পূর্বপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে।

নিহতের পরিবার এবং স্থানীয়রা জানান, পার্বতীপুর উপজেলার হয়বৎপুর গ্রামের আলতাফ হোসেনের মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে ইউনুস আলীর প্রেমের সম্পর্ক ছিল। ছয় মাস আগে ওই মেয়েকে অন্যত্র বিয়ে দেয় পরিবার। বিয়ের পরেও মেয়েটির সঙ্গে নিয়মিত মুঠোফোনে যোগাযোগ হতো ইউনুস আলীর।

Banglabid

কয়েকদিন আগে বাবার বাড়িতে আসে মেয়েটি। এরই জেরে শুক্রবার রাতে ওই ছেলেকে মুঠোফোনে বাড়িতে ডেকে নিয়ে যায় মেয়ের পরিবার। সেখানে স্থানীয় ওয়ার্ড সদস্য নুর আলমের নেতৃত্বে রাতভর ইউনুসের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

পরে ছেলের পরিবারকে ডেকে শালিসের মাধ্যমে ৪ লাখ টাকা জরিমানা করে মেম্বার নুর আলম। শালিসে উপস্থিত ওয়াদুদ সরকার দুলু ও ফাইজুল হক জানান, ছেলেকে আড়ালে রেখেই শালিসের টাকার জন্য চাপ দিতে থাকে অভিযুক্ত মেম্বার। এক পর্যায়ে ছেলেকে উপস্থিত করার বিষয়ে বাগবিতণ্ডা হলে হত্যার বিষয়টি সামনে আসে। এসময় ঘরের ভেতরে রাখা মরদেহের সন্ধান পায় স্থানীয়রা।

ছেলের পরিবার মরদেহ দেখে ফেললে পালিয়ে যায় মেম্বারসহ মেয়ে পক্ষের লোকজন। এ ঘটনার পর থেকে মেয়ের পরিবারের লোকজন পলাতক রয়েছে।

Reneta

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান হাসান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আসামিকে ধরতে আইনগত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরপ্রেমযুবককে পিটিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬

২২৮ রানের বোঝা চাপিয়ে দিলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া পারবে তো সামলাতে?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT