অপরাধ

‘আপার বাড়ি ভাঙতেছে’ বলায় এক নারীকে পিটুনি

এক নারী নির্যাতনের সময় চিৎকার করছেন, আশেপাশে লোকজন উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক নারী নির্যাতনের সময় চিৎকার করছেন, আশেপাশে লোকজন উপস্থিত, ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে সকালেও ভাঙচুরের সময় ‘আপার বাড়ি ভাঙতেছে’ আক্ষেপ করে বলায় নারীসহ দুজন গণপিটুনির শিকার হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় দিকে এ ঘটনা ঘটে। ওই নারী গণপিটুনির শিকার হয়েছেন কারণ তিনি বার বার ‘আপা’ ‘আপা’ বলছিলেন, আর ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, ‘আপার বাড়ি ভাঙতেছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতের মতো আজ সকাল থেকেও ধানমণ্ডি-৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাংচুর শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে এক যুবককে বেধরক মারপিট শুরু করেন শিক্ষার্থীরা। মারতে মারতে ধানমণ্ডি-৩২ এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

কেউ বলছেন, ওই ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, আবার কেউ বলছিলেন ভিডিও করার কারণে সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন তিনি। তখন আওয়ামী ফ্যাসিস্ট দালাল বলে মারধর শুরু হয়।

এই ঘটনার ঠিক পাঁচ মিনিট পরই ধানমণ্ডি-৩২ এ আরেক নারী বেধড়ক মারপিটের শিকার হন। ওই নারী বার বার আপা আপা বলছিলেন, আর ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, আপার বাড়ি ভাঙতেছে। এতে প্রথমে তোপের মুখে পড়তে হয় তাকে, পরে শুরু হয় গণপিটুনি। তাকে মারতে মারতে ধানমণ্ডি-৩২ এর বাইরে মূল সড়কের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই নারী ‘মাইরেন না, মাইরেন না ভাই’ বলে চিৎকার করেন।

বিষয়:ধানমণ্ডি ৩২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…