অপরাধ

ধানমন্ডি ৩২ এলাকায় ‘জুলাই যোদ্ধা’ পরিচয়, পরে আটক

ধানমন্ডি ৩২ এলাকায় ‘জুলাই যোদ্ধা’ পরিচয়, পরে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ব্যক্তিকে পুলিশ ও সাংবাদিকরা ঘিরে রেখেছে, ধানমন্ডি ৩২ এলাকায় ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়েছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ধানমন্ডি ৩২ এলাকায় একটি ভাঙা বাড়ির ছবি ও ভিডিও ধারণ করছিলেন ওই ব্যক্তি। সন্দেহ হলে পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি সেখানে উপস্থিত থাকার কারণ বা ছবি–ভিডিও করার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের সময় তার কাছে ব্যবহৃত মোবাইল ফোন দেখতে চাইলে তিনি সেটি দিতে অস্বীকৃতি জানান। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

আরিফ হোসেন আরও জানান, এটি পুরোপুরি ভুল বোঝাবুঝি। তিনি নিজেই জুলাই যোদ্ধা। পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দিয়েছে।

বিষয়:আটক ১ জুলাই যোদ্ধা ধানমণ্ডি ৩২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…