চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্যহাতির মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:০৪ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৪
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে বসত ভিটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। মৃত হাতিটি পুরুষ জাতের এবং আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর।

শুক্রবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫ টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোনারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম।

স্থানীয়দের বরাতে সরওয়ার আলম বলেন, শুক্রবার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কোনারপাড়ায় স্থানীয় গহীন পাহাড় থেকে একটি বন্যহাতি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। একটি হাতিটি জনৈক মো. হোসেনের বসত ভিটায় আসলে আচমকা মাটিতে পড়ে গিয়ে ছটপট করতে থাকে। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে যান। এসময় স্থানীয়রা সেখানে হাতিটিকে তার প্যাঁচানো অবস্থায় বিদ্যুতের শকের আগুন দেখতে পায়। পরে গৃহকর্তার ঘরে বিদ্যুতের স্লুইচ বন্ধ করে দেন। এক পর্যায়ে হাতিটি মারা যায়।

বনবিভাগের এ কর্মকর্তা বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবরটি শোনার বনবিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে কিছু বৈদ্যুতিক তার পাওয়া গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শক লেগে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সরওয়ার আলম জানান, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয় ভেটেনারি সার্জন বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তার পৌঁছে ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি জানান, হাতিটি মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হাতিটির ময়নাতদন্ত শেষে স্থানীয়ভাবে মাটিতে পুঁতে দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানান সরওয়ার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফবন্যহাতিবিদ্যুৎস্পৃষ্টমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT