চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু

আল-মামুন আশিকআল-মামুন আশিক
৭:১২ অপরাহ্ণ ১৬, মে ২০২৪
শিক্ষা
A A

‘দ্যা ল্যাঙ্গুয়েজ অব সায়েন্স’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ২৩তম আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ গণিত সমিতি ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ।

এসমসয় প্রতিমন্ত্রী বলেন, বিজ্ঞান ও বিজ্ঞানের প্রক্রিয়া মানুষকে আজ এই জায়গাতে নিয়ে এসেছে। আমরা নানা ঔপনিবেশিক ও রাজনৈতিক কারণে পিছিয়ে পড়েছি। কিন্তু আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রেখেছে। আমাদেরকে পথ দেখিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নাম ধরে আমরা স্বাধীনতা পেয়েছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই চেতনায় কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ড. শামসুজ্জোহা রক্ত দিয়ে আমাদের দেখিয়ে গেছেন শিক্ষক ও ছাত্ররা মিলে কী করতে পারে। আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানকে প্রচার করছে এবং করবে। বাঙালি সাহসী, মেধাবী ও শক্তিশালী জাতি। আমরা নিজ মেধা ও মননশীলতায় সব বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছি। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে।

রাবি গণিত বিভাগের অধ্যাপক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক মো. শহিদুল ইসলাম ও বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক নাসিমা আখতার এবং অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

এসময় ‘অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ইন সাসটেইনেবল আর্থকোয়েক রেজিস্টেন্ট ডিজাইন অব জিও-স্ট্রাকচার্স’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি)- বোম্বে’র অধ্যাপক দীপঙ্কর চৌধুরী। সম্মেলনে ২০টি টেকনিক্যাল সেশনে প্রায় ১৩০টি গণিত ও সংশ্লিষ্ট বিষয়ের গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। প্রথম দিনে আজ বৃহস্পতিবার ৯টি ও পরদিন ১১টি সেশন অনুষ্ঠিত হবে।

Reneta

উল্লেখ্য, দুই দিনব্যাপী সম্মেলনে দেশ ও বিদেশ থেকে প্রায় দুইশ জন গণিত ও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, গবেষক ও পেশাজীবী অংশ নিবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬

নতুন ‘কুঁড়ি স্পোর্টসে’র ক্রিকেট ম্যাচ দেখতে মোহাম্মদপুরে হামজা

মে ৮, ২০২৬

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

মে ৮, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মে ৮, ২০২৬

মন ছাড়া কি মনের মানুষ রয়?

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT