বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে। এ উপলক্ষে আজ সোমবার (১ জুলাই) হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য এবং কূটনীতিকগণ।
গুলশানের হোলি আর্টিজানে হামলাস্থলে যান যুক্তরাষ্ট্র, ইটালি, জাপান ও ভারতের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা।
এর আগে নিহত দুই পুলিশ সদস্যের ভাস্কর্যে শ্রদ্ধা জানান স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম, ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান এবং র্যাবের মহাপরিচালক হারুন অর রশিদ।
২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান রেস্টুরেন্টে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ওই জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ ২২ জন নিহত হয়েছিল। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার আট বছর আজ।







