জনপদ

মুন্সিগঞ্জে বোর্ড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নদীর পাশে অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেনদি এলাকায় সুপার বোর্ড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান জানান, আজ (২৪ মার্চ) রোববার দুপুর আনুমানিক একটার দিকে কারখানায় আগুন লাগার খবর পেয়েছে তারা।

প্রাথমিক অবস্থায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় নারায়নগঞ্জের আদমজী ও কুমিল্লার দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট যুক্ত হয়।

আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ওসি। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বিষয়:অগ্নিকাণ্ড আগুন ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…