চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সুপারসনিক বোমারু উড়োজাহাজ বিধ্বস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিমান ঘাঁটিতে থাকা একটি দূরপাল্লার রুশ সুপারসনিক বোমারু উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ (২২ আগস্ট) মঙ্গলবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রাশিয়ার নভগোরড অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটিতে ‘কপ্টার-টাইপ ইউএভি’ ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। এটিকে শনাক্ত করে আঘাত করা হয়েছে। এতে একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-২ বিমানঘাঁটিতে একটি টুপেলভ টিইউ-২২ জঙ্গিবিমানে আগুন ধরে গেছে। হামলার ফলে এয়ারফিল্ড পার্কিং লটেও আগুন ধরে যায়। তবে পরে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে।

ধ্বংসপ্রাপ্ত উড়োজাহাজটি একটি টুপোলেভ টিইউ-২২ মডেলের সুপারসনিক বোমারু উড়োজাহাজ যা শব্দের দ্বিগুণ গতিতে উড়তে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হামলা চালানোর কাজে এই মডেলের উড়োজাহাজ ব্যবহার করে আসছে রাশিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উড়োজাহাজ বিধ্বস্তড্রোন হামলারাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT