অপরাধ

রাজধানীতে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন শিক্ষার্থীর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর একটি সড়কে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়, পরিস্থিতি উত্তপ্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেল পৌনে চারটার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ সিদ্দিকী (২৩)। তিনি রাজধানীর হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

আব্দুল্লাহর বন্ধু পরিচয় দিয়ে আবু বকর নামের একজন জানান, জিগাতলা এলাকায় আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি তাকে হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিষয়:জিগাতলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…