চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী শৈত্যপ্রবাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, পরিবেশ
A A
ধূসর আকাশে একজন নারী ঠাণ্ডা বাতাসে হাঁটছেন, কুয়াশাচ্ছন্ন পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে জেঁকে বসতে যাচ্ছে হাড়কাঁপানো শীত। আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে দেশে একটি মৃদু থেকে মাঝারি মানের শৈত্যপ্রবাহ শুরু হতে যাচ্ছে। বিশেষ করে ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারির মধ্যে এই শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে।

আজ (২৩ ডিসেম্বর) মঙ্গলবার বিডব্লিউওটি জানায়, বর্তমানে দেশের অনেক জায়গায় যে পরিস্থিতি বিরাজ করছে, তাকে সরাসরি শৈত্যপ্রবাহ না বলে ‘কুয়াশাবেল্ট প্রবাহ’ হিসেবে চিহ্নিত করছে বিডব্লিউওটি। এই অবস্থায় ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দেখা যায় না বললেই চলে। তবে আসন্ন শৈত্যপ্রবাহের বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন হতে পারে। এতে রাতে তাপমাত্রা অনেকটা কমে গেলেও দিনের বেলা রোদের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

​পূর্বাভাস অনুযায়ী, এই শৈত্যপ্রবাহ চলাকালীন দেশের বেশ কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এছাড়া অনেক এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। শৈত্যপ্রবাহ ​শুরুর সম্ভাবনা ২৮ ডিসেম্বর। এর ​মূল সময়কাল ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি। ​শৈত্যপ্রবাহের প্রকোপ দেশের সব জায়গায় সমান হবে না।

Banglabid

ভৌগোলিক কারণে কিছু এলাকা বেশি আক্রান্ত হবে। শৈত্যপ্রবাহের ​অধিক আক্রান্ত বিভাগ হবে- রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ। ​কম আক্রান্ত এলাকা- ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগ।দেশের সমগ্র উপকূলীয় অঞ্চল এই শৈত্যপ্রবাহের আওতামুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। ​আশ্চর্যের বিষয় হলো, ঢাকা শহরের মূল এলাকায় সরাসরি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা কম।

বিভিন্ন শহরের অবকাঠামোগত কারণ ও তাপমাত্রার পার্থক্যের কারণে ঢাকা শহরে শীতের অনুভূতি বাড়লেও তা শৈত্যপ্রবাহের পর্যায়ে নাও পৌঁছাতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিডব্লিউওটিশৈত্যপ্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT