আন্তর্জাতিক

রিকশা চালাতে পারে শিক্ষার্থীদের তৈরি রোবট

শিক্ষার্থীদের তৈরি রোবট চালিত রিকশা, রাস্তায় চলমান, দর্শক দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের তৈরি রোবট চালিত রিকশা রাস্তায় চলমান, পাশে দর্শক ও পথচারীরা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের সুরাটের চার শিক্ষার্থীর একটি দল এমন রোবট তৈরি করেছে যা মানুষের মতো হাঁটতে পারে, এমনকি রিকশাও চালাতে পারে। পিটিআই’র দেওয়া তথ্যানুসারে, রোবটটি তৈরি করতে তাদের ২৫ দিন সময় লেগেছে। এতে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার রুপি।

বৃহস্পতিবার এনডিটিভি’র প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সংবাদ সংস্থা পিটিআই রোবটের সক্রিয় কাজের একটি ভিডিও প্রকাশ করেছে।

এটি একটি ব্যাটারি চালিত রোবট, যা সময়মত চার্জ করা যায়। যে শিক্ষার্থীরা রোবটটি তৈরি করেছে তারা এতে আরও কার্যকারিতা যোগ করতে চায়, যাতে এটির উপরের অংশটিকেই ব্যাপকভাবে ব্যবহার করা যেতে পারে।

মৌরয়া শিবাম নামের এক ছাত্র পিটিআইকে বলেন, আপনি যে রোবটটি দেখছেন সেটি আমার প্রথম প্রচেষ্টা নয়, আমি ইতোমধ্যে আরও বেশ কয়েকটি রোবট নিয়ে কাজ করেছি। যা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই রোবটটি মানুষের সম্পর্কে গভীরভাবে অধ্যয়নের পর তৈরি করা হয়েছে, তাদের পায়ে ফোকাস করে। বিশেষ করে তারা যেভাবে হাঁটাচলা করে- তার উপর ভিত্তি করে এটি ডিজাইন করা হয়েছে।

শিবাম বলেন, এটিকে রাস্তায় হাঁটার জন্য সফল পরীক্ষা করা হয়েছে। এটি আমাদের প্রোটোটাইপ, যা আমরা রাস্তায় পরীক্ষা করেছি। এটি এখনও সম্পূর্ণ হয়নি। এর পা, হাত, মাথা এবং মুখের উপরের কাজ এখনও বাকি রয়েছে। আমরা এটি তৈরি করার চেষ্টা করেছি যেভাবে একজন সাধারণ মানুষ হাঁটে।

বিষয়:ইন্ডিয়া রোবট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…