চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরের হাসপাতালে আটক ২১ দালালের নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১০:৪৫ অপরাহ্ণ ১৯, মে ২০২৪
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ অভিযানে আটক ৩ নারীসহ ২১ দালালকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। তাদের অনেককে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে জোর তদবির চলেছে। এই দালালদের নেপথ্যে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট।

আজ রোববার (১৯ মে) সকাল ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এবিষয়ে দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম।

তিনি জানান, এই দালালরা মূলত বিভিন্ন বেসরকরি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিয়োগ করা কর্মচারী। তারা মেডিকেল হাসপাতালে সেবা বা চিকিৎসা নিতে আসা রোগী, এটেন্ডেট বা স্বজনদের ভুল বুঝিয়ে প্রতারণা করে আসছিলো। এমন ৩ নারী ও বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেনটিভসহ ২১ দালালকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- রোজিনা খাতুন ওরফে রুনা (৩০), শাহানা বেগম ওরফে শাহনাজ (৩৪), মোসাম্মত বৃষ্টি (২৪), অপসনিন ফার্মার রিপ্রেজেন্টেটিভ আশরাফুল আলম ওরফে চান মিয়া (৩২), শরিফুল ইসলাম (৩৩), অপসোনিন ফার্মার প্রতিনিধি হাবিবুর রহমান (৩৬), বিকন ফার্মার রিপ্রেজেন্টেটিভ শাহীন জামান (৩৫), সায়নোফিয়া ফার্মার রিপ্রেজেন্টেটিভ শাওন মন্ডল (৩০), জিসকো ফার্মার রিপ্রেজেন্টেটিভ জুলকার নয়ন (২৭), রেনেটা ফার্মার রিপ্রেজেনটিভ আয়নাল হোসেন (৩৪), মুস্তাক আহমেদ (৩০), হাবিবুল আরেফিন সোহাগ (২৯), ঈদুল রহমান (২৯), রাশেদুল ইসলাম রাসেল (২৬), হাসিবুল আল আসাদ (৩০), রাশেদ আলী (৪০), নাহিদ হাসান (২৪), মাসুম বিল্লাহ (৩২), মোরসালিন ইসলাম (২৫), আনিসুর রহমান (৪০), আরিফিন আলী (৪০),  শ্রী তমাল রায় (২৬)।

আব্দুল্লাহ আল মাসুম জানান, কোতোয়ালী থানার কয়েকজন পুলিশের একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দালাল আটকের অভিযান পরিচালনা করেন। মেডিকেলের দালাল বিরোধী অভিযানে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩ নারী ও ১৯ পুরুষকে আটক করা হয়। তাদেরকে  প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য।

তিনি বলেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত ৮০ শতাংশ দরিদ্র সেবা প্রার্থীরা নানাভাবে প্রতারণা ও হয়রানির শিকার হন। কিছু সংখ্যক দালাল রোগী ও রোগীর নিকটে থাকা মোবাইল ও টাকা পয়সা চুরি করে নেয়।

Reneta

তিনি আরও বলেন, কিছু লোককে আটক করা গেলেও মোস্ট ওয়ান্টেড রুনাসহ আরও বেশ কয়েকজন পালিয়ে গেছে। তাদেরকেও গ্রেফতার করা হবে। দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত সেবা প্রার্থীরা যাতে এ ধরনের ঘটনার শিকার না হয় এজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আটক ২১ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দালালদিনাজপুরদিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

পরবর্তী

হাটের নির্ধারিত জায়গায় বাইরে রাখা যাবে না কোরবানির পশু: ডিএমপি কমিশনার

পরবর্তী

হাটের নির্ধারিত জায়গায় বাইরে রাখা যাবে না কোরবানির পশু: ডিএমপি কমিশনার

টানা চতুর্থ শিরোপা জিতে গার্দিওলার ম্যানসিটির ইতিহাস

সর্বশেষ

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT