অপরাধ

রাজধানীতে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

রাজধানীতে সংঘর্ষে আহত পুলিশ সদস্যের মৃতদেহ হাসপাতালে পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে সংঘর্ষের সময় আহত পুলিশ সদস্যের মৃতদেহ হাসপাতালে পড়ে আছে, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর বিজয়নগরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পুলিশ সদস্য মারা গেছেন। সংঘর্ষে এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এন রায় নিয়তি বিকেলে ৪ টা ৩৬ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পুলিশ কনস্টেবলের নাম পারভেজ, তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিষয়:পুলিশ সদস্য নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…