কক্সবাজার

হাইওয়ে পুলিশের জিপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত

বাংলাদেশের হাইওয়ে পুলিশ সদস্যের ছবি, পুলিশ ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন হাইওয়ে পুলিশ সদস্যের ছবি, তিনি পুলিশ ইউনিফর্ম পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম নাজমুল হাসান (৫০)। এ ঘটনায় এসআইসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা রিংভং মাজার গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত কনস্টেবল নাজমুল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার গুরকনঘাট এলাকার মাস্টার শহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- এসআই মো. জিয়াউদ্দিন (৩৫), কনস্টেবল নুরুল আলম (৩৮), কনস্টেবল অলি আহমদ (৩৮), কনস্টেবল সাইফুল ইসলাম (২৯)

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান জানান, বৃহস্পতিবার রাতে এসআই জিয়াউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্ব পালন শেষে থানায় ফিরছিল। এসময় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে কনস্টেবল নাজমুল হাসান গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে নাজমুল হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিষয়:পুলিশ সদস্য নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…