মহাসড়কে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

মহাসড়কে ট্রাকের চাপায় পুলিশ সদস্য নিহতের ঘটনা, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় ট্রাক চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার ৯ মার্চ দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ওই পুলিশ সদস্য টাঙ্গাইল পৌরসভার ছয়আনী বাজার এলাকার খোরশেদ আলমের ছেলে ইউনুস আলী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে একটি মোটরসাইকেল ঢাকার দিকে যাচ্ছিল। এসময় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইউনুস আলীর মৃত্যু হয়।
গোড়াই থানা পুলিশের এসআই আনিসুজ্জামান জানায়, দুপুরের দিকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়। এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।






