চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

আটক ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, অপরাধ
A A

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত রাকিবুল ইসলাম রাকিব (২৫) নিহত হয়েছেন।

রাকিব শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাসা পুরান ঢাকার নিমতলিতে। বাবার নাম তরিকুল ইসলাম খোকন।

রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

Banglabid

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, নিহত রাকিবুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার মাথায় গুলির চিহ্ন রয়েছে।

জানা গেছে, রাতে হঠাৎ এক যুবক কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে ৪ রাউন্ড গুলি করে। আনুমানিক রাত সোয়া ৯টার দিকে আহত রাকিবকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

Reneta

এর আগে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছিলেন, জাতীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত বিষয় জানার চেষ্টা চলছে।

রাকিবকে হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসেন জিএম ইশান নামে এক যুবক। তিনি জানান, তারা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে এগিয়ে গেলে দেখেন যে রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

অন্যদিকে হাসপাতালে রাকিবের বন্ধু রনি জানান, রাকিব ও কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারের পাশের চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এসময় এক যুবক রাকিবকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যে গুলির শব্দ শুনে রনিসহ অন্যরা শহীদ মিনারের দিকে গিয়ে দেখেন রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, তার মাথায় গুলি লেগেছে এবং শরীরের একাধিক স্থানে কুপিয়ে জখম করা রয়েছে। তবে ঘটনার সময় সেখানে অবস্থানরত লোকজন এ ঘটনায় জড়িত থাকা একজনকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, এক যুবককে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) তিনি মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটক ১কেন্দ্রীয় শহীদ মিনারঢাকা মেডিকেল কলেজ হাসপাতালশাহবাগ থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT