বৃদ্ধার কানে ঘর বেঁধেছে জোড়া মাকড়সা

একজন বৃদ্ধার কানে জোড়া মাকড়সা বসে আছে, যা অদ্ভুত ও অস্বাভাবিক দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
তাইওয়ানের এক ৬৪ বছর বয়সী বৃদ্ধার কান থেকে পাওয়া গেছে এক জোড়া মাকড়সা। কানে অদ্ভুত আওয়াজ শুনে চিকিৎসকের কাছে গিয়েছিলেন সেই বৃদ্ধা অদ্ভুত আওয়াজের কারণ খুঁজতে গিয়ে চিকিৎসকরা দেখতে পায় কানের ভিতর হাঁটাচলা করছে এক জোড়া মাকড়সা।
চিকিৎসকেরা সাকশান পদ্ধতিতে সেই মাকড়সাগুলোকে বের করা হয়।
চিকিৎসকেরা জানান, খুব সাবধানেই মাকড়সাগুলোকে বের করা হয়েছে। মাকড়সাগুলো আকারে খুব বড় ছিল না। বৃদ্ধার কানে কোনও রকম ক্ষতি হয়নি। তার শ্রবণশক্তিও একেবারে ঠিক আছে।
চিকিৎসকেরা আরও বলেন, সঠিক সময় মহিলার কান থেকে মাকড়সা দুইটি বের করা হয়েছে বলেই তিনি সুস্থ আছেন। খুব বেশি দেরি করলে হিতে বিপরীত হতে পারত।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




