আন্তর্জাতিক

এক জোড়া জুতার দাম সাড়ে ২৩ কোটি টাকা

বিশেষ ডিজাইনের জুতা, কালো ও লাল রঙের, উচ্চ মূল্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ মূল্যের বিশেষ ডিজাইনের জুতা, কালো ও লাল রঙের, আধুনিক ডিজাইন ও মানের ফুটwear।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাস্কেটবল সুপারস্টার মাইকেল জর্ডানের একবার ব্যবহার করা একজোড়া জুতা (স্নিকার্স) নিলামে ২ দশমিক ২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। ১৯৯৮ সালের খেলায় তিনি জুতাটি পরেছিলেন। জর্ডানের দল খেলাটিতে ১-১ ব্যবধানে ড্র করেছিল।

বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নিলামটির আয়োজন করেছিল ‘সোথবি’। প্রতিষ্ঠানটি অনুমান করেছিল, জুতাটি ২ থেকে ৪ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে। মাইকেল জর্ডান ১৯৯৮ সালে তার ষষ্ঠ এবং শেষ এনবিএ চ্যাম্পিয়নশিপ ফাইনালে ‘ব্রেড’ এয়ার জর্ডান ১৩ এস জুতাটি পরেছিলেন। ১৯৯৮ সালের তার পরা এনবিএ জার্সিটিও গত বছরে এক নিলাম অনুষ্ঠানে ১০ দশমিক ১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

সোথবির হেড অফ স্ট্রিটওয়্যার ব্রহ্ম ওয়াচটার বলেন, এটি প্রমাণ করে যে মাইকেল জর্ডানের ব্যবহৃত জিনিসের চাহিদা অনেক।

এর আগে, ২০২১ সালে জর্ডান পরা নাইকি এয়ার শিপের এক জোড়া জুতা ১ দশমিক ৪৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

অবসরপ্রাপ্ত তারকা মাইকেল জর্ডান এখন নর্থ ক্যারোলিনায় তার শৈশবের বাড়িতে বসবাস করছেন। নাইকির এয়ার জর্ডান ব্র্যান্ডের জুতা বিক্রি থেকে প্রতি বছর রয়্যালটি পান তিনি।

বিষয়:বাস্কেটবল মাইকেল জর্ডান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…