কিশোরগঞ্জে মালামাল ভর্তি চলন্ত পিকআপে আগুন

কিশোরগঞ্জে মালামাল ভর্তি চলন্ত পিকআপে আগুন, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে, স্থানীয়রা আতঙ্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
কিশোরগঞ্জে মালামাল ভর্তি চলন্ত পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাবাসী ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ (২৫ মার্চ) সোমবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিস আবুজর গিফারী জানান, কল পেয়ে ঘটনাস্থলে আসি। তখন বলা হয়েছিল আশপাশে পুকুর রয়েছে। এসে দেখি নেই। পরে অফিস থেকে পানি রিজার্ভের বড় গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনি।
তিনি জানান, আশপাশে পুকুর বা পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হয়েছে। এসময় পিকআপ ভ্যানে থাকা প্লাস্টিকের পাইপ, গ্যাসের চুলা ও অনান্য মালামাল পুড়ে যায়।
তিনি আরও জানান, গাড়ির ড্রাইভার বা গাড়ির সাথে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।






