সাউথ কোরিয়ার চিড়িয়াখানায় যমজ শাবকের জন্ম দিয়েছে একটি বিশাল আকৃতির মা পান্ডা, দেশটিতে যমজ পান্ডা জন্ম নেওয়ার ঘটনা এই প্রথম।
সংবাদ সংস্থা ডয়েচ ভেলের তথ্য অনুসারে, গতকাল মঙ্গলবার সাউথ কোরিয়ার রাজধানী সিউলের এভারল্যান্ড থিম পার্ক নামক একটি পার্কের চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের পার্কে আই বাও নামক একটি বিরাট পান্ডার জমজ মেয়ে সন্তান জন্মদানের বিষয়টি নিশ্চিত করেছে। গত সপ্তাহের শুক্রবারে জন্ম নিয়েছে যমজ পান্ডা শাবক।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, পান্ডা দিন দিন একটি বিপন্নপ্রায় হয়ে উঠছে, তাদের আরও ভাল সুরক্ষা এবং সংরক্ষণের আহ্বান জানানো হচ্ছে। এসময় এটি একটি দুর্দান্ত ঘটনা। চীন থেকে আসা ১৫ বছর বয়সী মা পান্ডা আই বাও এবং তার দুই নবজাতক ভালো আছে।
চীন ১৯৫০ এর দশক থেকে এই প্রাণীগুলোকে শুভেচ্ছার চিহ্ন হিসেবে বিদেশে পাঠাচ্ছে। এই বিষয়টি “পান্ডা কূটনীতি” হিসেবে পরিচিত। আই বাও এবং তার পুরুষ সঙ্গী লে বাও ২০১৬ সালে এই কূটনীতির অংশ হিসেবে সাউথ কোরিয়ায় আসে। এর আগে আই বাও ২০২০ ফু বাও নামের একটি মেয়ে শাবক জন্ম দেয়।
বন্য এবং বন্দী উভয় অবস্থায় এই প্রজাতির বিশাল আকৃতির পান্ডার সংখ্যা সারাবিশ্বে এখন মাত্র ১৮০০ এর কাছাকাছি।







