শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নদীকাহন সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নদীকাহন সভা অনুষ্ঠিত, উপস্থিত বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নদীকাহন সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অতিথিরা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ, প্রকৃতি, প্রতিবেশ,পরিবেশ রক্ষা জাতীয় কমিটি নদীকাহন শিরোনামে একটি সভার আয়োজন করেছে। সভাটির প্রতিপাদ্য ছিল,’বাঁচলে নদী বাঁচবে দেশ বাঁচবে অস্তিত্ব, নদী বাঁচাও,দেশ বাঁচাও,অস্তিত্ব বাঁচাও।’

সোমবার ২৯ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা আয়োজিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটনের সভাপতি মোখলেসুর রহমান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক খ. আলী আর রাজী, সংগঠনটির মূখ্য সচিব মুহাম্মদ শফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির উপপরিচালক নাজির আহমেদ, নিরাপদ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কার্যকরী সদস্য ইবনুল সৈয়দসহ বিশ্ববিদ্যালয়ের প্রমুখ শিক্ষক। এছাড়াও এই মুক্ত আলোচনা সভায় শিক্ষার্থীরাও বিভিন্ন প্রশ্ন ও আলোচনার মাধ্যমে নদী বিপর্যয় সম্পর্কে নিজেদের মতামত প্রকাশ করেন।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…