খাগড়াছড়ি

খাগড়াছড়িতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে পুলিশ স্টেশনের সামনে দুইজন পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে পুলিশ স্টেশনের সামনে দুইজন পুলিশ কর্মকর্তা অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজহার হীরা: খাগড়াছড়ির দীঘিনালা স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি পেশায় একজন বাবুর্চি ছিলেন।

সোমবার (১৪ অক্টোবর) উপজেলা সদরের পোমাংপাড়া এলাকায় দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে।

দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধ্যরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। মরদেহটি পোমাংপাড়া এলাকার রাস্তার ওপর থেকে উদ্বার করা হয়েছে। আঞ্চলিক-রাজনৈতিক দলগুলোর বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

বিষয়:এক ব্যক্তি খাগড়াছড়ি গুলি করে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…