এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গোপালগঞ্জে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবির মাথায় ওয়েট পেপার দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সুজন মিয়া।
বুধবার (২২ জুলাই) বেলা ১২টার পর এজলাস চলাকালীন এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ ও বিচারসহ তাকে অপসারণের দাবি জানিয়েছেন জেলা আইনজীবি সমিতি।

