তীব্র গরমে হাঁসফাঁস করছে পুরো দেশ। তাপদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। তবে এরই মধ্যে রাজধানীতে দেখা গেল এক হৃদয়ছোঁয়া, আবার কিছুটা বেদনাদায়ক দৃশ্য রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে, রোদের মধ্যে বসে থাকা এক বৃদ্ধ—দু’হাত তুলে আল্লাহর কাছে চাইছেন খাবার আর সামান্য কিছু অর্থ। তার কণ্ঠে ছিল অসহায়ত্ব, চোখে ছিল বেঁচে থাকার আকুতি।







