গাজীপুরের শ্রীপুরের মধ্যবাজারে লেপ-তোষকের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী এমদাদুল হক বলেন, সন্ধ্যা ৬ টার দিকে লেপ-তোষকের দোকানের তুলা রাখার ঘরে হঠাৎ করে ধোঁয়া দেখতে পান তিনি। পরে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রনে আনে। আগুনে পাশের ভাঙ্গারী দোকানের কিছু অংশ পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হুমায়ুন কবির জানান, শ্রীপুর বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে সাড়ে ৬টার দিকে আগুণ নিয়ন্ত্রনে আনেন।







