চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব মানচিত্রে নাম নেই এমন দেশের ‘দূতাবাস’ ছিল ভারতে, গ্রেপ্তার দূত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৫
আন্তর্জাতিক
A A
ভারতের দূতাবাসের সামনে গাড়ি পার্কিং ও ভবনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গাজিয়াবাদ থেকে ভুয়া দূতাবাস চালানোর অভিযোগে মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হর্ষবর্ধন জৈন। বছর ৪৮-এর ওই ব্যক্তি গাজিয়াবাদে একটা বাড়ি ভাড়া করে সেখান থেকেই ভুয়া দূতাবাস পরিচালনা করছিলেন বলে অভিযোগ।

ওয়েস্টার্কটিকা, সাবোরগা, পলভিয়া এবং লোডোনিয়ার মতো তথাকথিত দেশের কনসাল বা রাষ্ট্রদূত বলে পরিচয় দিয়ে মানুষকে প্রতারণা করতেন বলেও এসটিএফ-এর তরফে জানানো হয়েছে। মূলত দেশ হিসেবে এগুলোর স্বীকৃতি নেই।

এসটিএফ-এর নয়ডা ইউনিটের এসএসপি সুশীল ঘুলে সাংবাদিকদের বলেছেন, ওই ব্যক্তি ওয়েস্টার্কটিকা, সাবোরগা, পলভিয়া, লোডোনিয়া এবং আরও কয়েকটা তথাকথিত দেশের দূত সেজে মানুষের সঙ্গে যোগাযোগ করত।

ওই ব্যক্তির কাছ থেকে অনেক আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে। যে সমস্ত গাড়ি উদ্ধার করা হয়েছে সেখানে কূটনীতিকদের ব্যবহার করা গাড়ির নম্বর প্লেটের অনুকরণে তৈরি নম্বর প্লেট লাগানো ছিল। এতে কোনো অনুমোদিত সংস্থার স্বীকৃতি ছিল না।

নির্বাচনী মার্কিং পেপার, বাংলাদেশ নির্বাচন বোর্ডের লেবেল. Channel i News - চ্যানেল আই নিউজ
অভিযানের সময় এসটিএফ গাড়ির ভুয়া নম্বরপ্লেট উদ্ধার করেছে বলে জানানো হয়
Reneta

ভুয়া দূতাবাস
বেশ কয়েক বছর ধরেই ওই জাল দূতাবাস চালানো হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। গাজিয়াবাদের ভাড়া করা বাড়ি থেকেই কর্মকাণ্ড চালানো হচ্ছিল।

এসএসপি সুশীল ঘুলে জানিয়েছেন, ওই অভিযুক্ত ব্যক্তি গাজিয়াবাদের কবি নগরের কেবি-৪৫-এর বাসিন্দা। কবি নগরেরই কেবি-৩৫-এতে একটা বাড়ি ভাড়া করে ওই বেআইনি দূতাবাস চালাচ্ছিল।

আন্তর্জাতিকস্তরে প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় রয়েছে এমন দাবি জানিয়ে বিদেশে চাকরি পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করতেন ওই ব্যক্তি।

প্রমাণ হিসাবে গণ্যমান্য ব্যক্তিত্বের সঙ্গে বিভিন্ন ছবিও তাদের দেখাতেন যার সবই জাল করা।

সুশীল ঘুলে বলেছেন, অন্যদের সামনে নিজের প্রভাব প্রতিপত্তি জাহির করতে এবং তাদের ঠকানোর উদ্দেশ্য নিয়ে গণ্যমান্য ব্যক্তিত্বের সঙ্গে নিজের মর্ফ করা (বিকৃত) ছবি ব্যবহার করত।

পুলিশ জানিয়েছে হর্ষবর্ধন জৈনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি।

তাছাড়া ভুয়া শেল কোম্পানির মাধ্যমে হাওয়ালা (অর্থ স্থানান্তরের একটি পদ্ধতি) চক্র চালাত বলেও জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির কাছ থেকে প্রচুর পরিমাণে সন্দেহজনক ও ভুয়া সামগ্রী উদ্ধার করেছে এসটিএফ।

এই তালিকায় কূটনৈতিকদের অনুকরণে তৈরি ভুয়া নম্বর প্লেট লাগানো চারটি গাড়ি ছিল। এছাড়া গাড়িতে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি অতিরিক্ত ১৮টি ভুয়া নম্বরপ্লেটও ছিল।

১২টি অবৈধ পাসপোর্ট, দুটি ভুয়া প্যান কার্ড এবং ৩৪টা দেশ ও কোম্পানির জাল সিলমোহর, দুটি প্রেস কার্ড, নগদ ৪৪ লাখ ৭০ হাজার টাকা, বিভিন্ন দেশের মুদ্রা এবং কোম্পানি সম্পর্কিত নথিও উদ্ধার করা হয়েছে।

তরুণী সংবাদ সংগ্রাহক বিভিন্ন সংবাদমাধ্যমের মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রতিবেশীরা জানতেন না ওই এলাকায় ভুয়া দূতাবাস চালানো হচ্ছিল

প্রতিবেশীরা ঘুণাক্ষরেও টের পাননি
এডিজি (আইন ও শৃঙ্খলা) অমিতাভ যশ বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন বেশ কয়েক বছর ধরে এইভাবেই কাজ করে আসছিলেন হর্ষবর্ধন জৈন।

তিনি নিজেকে বিভিন্ন মাইক্রোকান্ট্রির দূত হিসেবে পরিচয় দিতেন এবং তার বিশেষ পদমর্যাদা রয়েছে বলে দাবি করতেন। এর মধ্যে কয়েকটা দেশ অস্তিত্বহীন।

ওই এলাকার বাসিন্দারা ঘুণাক্ষরেও ভুয়া দূতাবাস চালানোর বিষয়ে টের পাননি। কারণ বাড়ির সামনে গাড়ির বহর লেগে থাকত।

পড়শীদের ধারণা ছিল হর্ষবর্ধন জৈন বাস্তবে একজন কূটনীতিক। ওই এলাকার এক তরুণী বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, “আমরা ভাবতাম কোনো কূটনীতিক হয়তো এখানে থাকেন। লোকজন খুব বেশি বাড়িতে থাকতে দেখিনি। বাড়ির সামনে অনেক গাড়ি দেখা যেত। বিভিন্ন মাইক্রোকান্ট্রির পতাকাও থাকত।

কেউ লক্ষ্যই করিনি যে এখানে একটা ভুয়া দূতাবাস চালানো হচ্ছে। কার পক্ষে বোঝা সম্ভব! আমরা ভাবতাম প্রভাবশালী কোনো কূটনীতিক হয়ত এই পাড়ায় বাড়ি ভাড়া নিয়েছেন।

ভারতের দূতাবাসে গ্রেপ্তার ব্যক্তির ছবি, অফিসের পেছনে শেল্ফে বিভিন্ন পুরস্কার ও ডকুমেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ
এসটিএফ-এর এএসপি সুশীল ঘুলে

অতীতে গ্রেপ্তার
এর আগেও হর্ষবর্ধন জৈন পুলিশের নজরে এসেছিলেন, তাকে গ্রেপ্তারও করা হয়েছিল বলে খবর।

পুলিশের রেকর্ড অনুযায়ী, ২০১১ সালে মামলায় হর্ষ বর্ধন জৈন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন এসএসপি সুশীল ঘুলে।

তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন,সেই সময় তার কাছ থেকে একটা স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছিল। সেই সময় কবিনগর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এইবার তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেছে গাজিয়াবাদ থানার পুলিশ।

বেআইনি কার্যকলাপ, নথি রাখা ও জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভারতের দূতাবাসের পতাকা, নীল ব্যাকগ্রাউন্ডে সাদা ক্রস ও রাজকীয় Crown. Channel i News - চ্যানেল আই নিউজ
‘কাল্পনিক দেশ’ ওয়েস্টার্কটিকার পতাকা

ওয়েস্টার্কটিকা
এই ঘটনা প্রকাশ্যে আসার পর ওয়েস্টার্কটিকা নামটাও খবরের শিরোনামে চলে এসেছে ।

হর্ষবর্ধন জৈন নামে গাজিয়াবাদের ওই বাসিন্দা নিজেকে যে দেশগুলোর রাষ্ট্রদূত হিসেবে পরিচয় দিতেন তার মধ্যে একটা এই ওয়েস্টার্কটিকা।

প্রথমবার নাম শুনে একে দূরবর্তী কোনো দেশ বা ছোট দেশ বলে মনে হতে পারে। তবে ওয়েস্টার্কটিকা আসলে একটা কাল্পনিক দেশ।

২০০১ সালে ট্র্যাভিস ম্যাকহেনরি নামের মার্কিন এক নৌ কর্মকর্তা এই দেশ গঠনের দাবি করেন। তিনি মার্কিন নৌবাহিনীতে ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসাবে কর্মরত ছিলেন।

এর নিজস্ব ওয়েবসাইট, পতাকা, জাতীয় প্রতীক এবং একটা মুদ্রাও রয়েছে।

ওয়েস্টার্কটিকাকে অ্যান্টার্কটিকার বরফাচ্ছাদিত অংশের প্রতিনিধি হিসেবে বর্ণনা করা হয় যার ওপর কোনো দেশের আনুষ্ঠানিক দাবি নেই।

কিন্তু বিশ্বের কোনো দেশ বা জাতিসংঘ একে সত্যিকারের দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। ওয়েস্টার্কটিকা নামে ট্র্যাভিস ম্যাকহেনরির তৈরি একটা সংস্থাও রয়েছে।

একটা অলাভজনক সংস্থা হিসেবে নিবন্ধিত যার লক্ষ্য পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়ানো।

ওয়েস্টার্কটিকা ‘সরকারের’ নেতৃত্বে রয়েছেন গ্র্যান্ড ডিউক ট্র্যাভিস, যার সাহায্যের জন্য একজন প্রধানমন্ত্রী এবং ‘রয়্যাল কাউন্সিল’ রয়েছে।

এ ছাড়া গ্র্যান্ড ডুকাল কোর্ট নামে একটা প্রতিষ্ঠান রয়েছে, যা ওয়েস্টার্কটিকায় প্রণীত আইনগুলো ব্যাখ্যা করার কাজ করে।

তবে এই সমস্ত কিছুই ডিজিটাল ও প্রতীকী কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ, বাস্তব জগতে যার কোনো আইনি বা কূটনৈতিক বৈধতা নেই।

বিশ্বের বিভিন্ন দেশের পতাকা পেছনে রেখে বক্তৃতা দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ
ট্র্যাভিস ম্যাকহেনরি

ওয়েস্টার্কটিকাতে বিভিন্ন সাম্মানিক পদ বা উপাধি রয়েছে। ‘পিয়ার্স’ও রয়েছেন যারা এই নিজেদের জ্ঞান, সময় এবং দক্ষতার মাধ্যমে এই সংস্থার উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন।

প্রসঙ্গত, ওয়েস্টার্কটিকার দূত হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মি. জৈনের গ্রেফতারের ঘটনা প্রকাশ্যে আসার পর ওই সংস্থার পক্ষ থেকে একটা বিবৃতিও জারি করা হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়েছে, এইচ ভি জৈন ওয়েস্টার্কটিকাকে উদারহস্তে অনুদান দিয়েছিলেন এবং পরবর্তীকালে তার দেশে আমাদের পরিবেশগত ও দাতব্য মিশনকে এগিয়ে নিয়ে যেতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকদের দলে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তাকে ‘অনারারি কনসাল টু ইন্ডিয়া’-র আনুষ্ঠানিক উপাধি দেওয়া হয়েছিল, কখনোই রাষ্ট্রদূতের পদ বা কর্তৃত্ব দেওয়া হয়নি।

“জালিয়াতি এবং অন্যান্য অপরাধের জন্য সম্প্রতি মি. জৈনকে গ্রেফতারের সময়, তার কাছ থেকে কূটনৈতিক নম্বর প্লেট, পাসপোর্ট এবং ওয়েস্টার্কটিকার সিলযুক্ত বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। একজন অনারারি কনসাল হিসেবে এই সমস্ত সামগ্রী তৈরির অনুমতি তার ছিল না।”

“ওয়েস্টার্কটিকা নিজেই কোনো নম্বর প্লেট বা পাসপোর্ট ব্যবহার করে না এবং আমরা কখনো আমাদের প্রতিনিধিদের এমনটা করার অনুমতি বা উৎসাহ দেই না। তার বাসভবনকে দূতাবাস বলে অভিহিত করে জৈন ওয়েস্টার্কটিকার প্রোটোকল লঙ্ঘন করেছেন।”

তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ওই সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তর প্রদেশগ্রেপ্তার দূতদূতাবাসভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT