চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছরের অভিযোগ ১৫ দিনে সমাধান করা যায় না: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা গভীর চিন্তাভাবনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জনগণের দীর্ঘ ক্ষোভের সমাধানের জন্য আমাদের কিছু সময় প্রয়োজন। বর্তমান কঠিন পরিস্থিতি কাটিয়ে ধারাবাহিক ভাবে সমস্যার সমাধান করতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, জনগণের অভিযোগের ১৫ বছরের। আমরা ১৫ দিনে এই সমস্যা সমাধান করতে পারবো না। আমাদের কিছু সময় লাগবে যেন আমরা কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি।

নির্বাচন আয়োজন নিয়ে ড. ইউনূসকে প্রশ্ন করা হয়, সামরিক নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাস ক্ষমতায় থাকা উচিত। আর বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচন চেয়েছিল। আপনার যা করতে হবে, তার জন্য ১৮ মাস সময় কি যথেষ্ট?

ড. ইউনূস বলেন, কেউ কেউ বলছে, `যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্যG না হয় আপনি (ড. ইউনূস) যত দেরি করবেন, তত অজনপ্রিয় হয়ে পড়বেন; সবকিছু তালগোল পাকিয়ে যাবে। আবার কেউ কেউ বলছে, না, আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে। তাই আপনাকে এই দীর্ঘ সময় থাকতে হবে। কারণ, সবকিছুর সংস্কার না করে আমরা বাংলাদেশ ২.০-তে যেতে চাই না। তাই এই বিতর্ক চলছে।

ড. ইউনূসকে গত গ্রীষ্মে যখন আমরা কথা বলেছিলাম আপনি দুর্নীতির অভিযোগে বিচারাধীন ছিলেন এবং এখন আপনি বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এসব কিছুই ঘটনার পালাবদল। নিজেকে এই অবস্থানে পেয়ে অবাক হচ্ছেন কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার খুবই অদ্ভুত পালাবদল। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে আমি প্যারিসে ছিলাম, আমি দেখার চেষ্টা করছিলাম যে আমি ফিরে যাব কি-না, আমাকে গ্রেপ্তার করা হবে, কারণ তিনি (শেখ হাসিনা) আমার ওপর রাগান্বিত হবেন এবং আমাকে জেলে পাঠাবেন। তাই ভাবছিলাম ফিরতে দেরি করব। আর হঠাৎ বাংলাদেশ থেকে একটা ফোন পেলাম যে তিনি (শেখ হাসিনা) এখন চলে গেছেন। আমরা চাই আপনি সরকারপ্রধান হন। এটি একটি বড় চমক ছিল।

Reneta

আপনি যখন বলেন যে আপনি জীবন দিয়েছেন আপনি অতিরঞ্জিত করেননি এবং এটি কোনো রূপক নয় এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, না, এটা কোনো রূপক নয়। মানুষ মারা যায়। প্রায় এক হাজার যুবক মারা গেলো, বন্দুকের সামনে দাঁড়িয়ে বুলেটে বুক পেতে দিলো। আক্ষরিক অর্থে যুবকরা আত্মাহুতি দিয়েছে। তারা যখন বিক্ষোভে যোগ দিতে তাদের বাড়ি থেকে বের হচ্ছিল, তারা তাদের বাবা-মাকে বিদায় জানাচ্ছিল। তারা তাদের ভাইবোনদের বিদায় বলছে; ‘আমি হয়তো ফিরে আসবো না।’ এটাই সেই চেতনা যার মধ্যে পুরো ব্যাপারটা ঘটেছে। এবং অবশেষে এটি এতটাই অবিশ্বাস্য ছিল। শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন কারণ পুরো জনতা তার বাড়ির দিকে ধেয়ে আসছিল।

আপনি ৮৪ বছর বয়সী। আপনি কখনো নিজেকে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান হিসেবে ভেবেছেন কি-না। আপনি কি মনে করেন যে, আপনি বাংলাদেশকে সেই দেশে পরিণত হতে দেখবেন যা আপনি আশা করেন, আপনার জীবদ্দশায়? প্রশ্নের জবানে ড. ইউনূস বলেন, সব কিছু নয়। তবে আমি খুব খুশি হব, এটি হওয়ার পথে। প্রতিষ্ঠানগুলো ঠিক আছে। নীতি সঠিক। তরুণেরা বিশ্বকে পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ যে তারা দেশের মধ্যে এবং বিশ্বব্যাপী ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের কথা বললে, আমরা জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী। তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি সবসময় তরুণদের গুরুত্ব দেই কারণ তারাই ভবিষ্যৎ গড়বে এবং যেভাবেই হোক তাদের নেতৃত্বের অবস্থানে থাকা উচিত। কারণ তাদের উত্তরাধিকারসূত্রে এই গ্রহে থাকতে হবে। আপনি উল্লেখ করেছেন যে আমি ৮৪ বছর বয়সী। আমার সামনে দীর্ঘ সময় নেই, তাদের সামনে পুরো জীবন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT