চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবিশ্বাসের দেশে’ বড়দের জন্য ছোটদের গান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

প্রথমবার প্রকাশ হলো বড়দের নিয়ে ছোটদের গান! শুনতে একটু খটকা লাগার কথা! প্রশ্ন ওঠার কথা, সে আবার কেমন গান? উত্তরে বলা যেতে পারে, এটা আসলেই অন্যরকম একটি গান। যে গানে ছোটদের পক্ষ থেকে বড়দের জন্য রয়েছে কিছু পরামর্শ।

জীবনমুখী ঘরানার এই গানটির নাম ‘অবিশ্বাসের দেশে’। স্থপতি এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে এবং অটমনাল মুনের সংগীতায়োজনে এটি গেয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। এটি মেঘার গাওয়া তৃতীয় মৌলিক গান।

‘অবিশ্বাসের দেশে’ গানচিত্রটি প্রকাশ হয়েছে এক নির্ঝরের গান প্রজেক্টের আওতায় গানশালা ইকেএনসি নামের ইউটিউব চ্যানেলে। মৃন্ময়ী মেঘাকে মডেল করে গানটির ভিডিও বানিয়েছেন মুজাহিদ মিজাব।

Banglabid

ফাঁকা কলস বাজছে যখন এলোমেলো সুরে/ আবোল তাবোল যা ইচ্ছা তাই শুনছি ঘুরে ঘুরে/ ইতিহাসের নাকের ডগায় পাহারাদার বসে/ ঘুমের ঘোরে সারাটা দিন কপালটাকে ঘষে/ অবিশ্বাসের দেশে/ একটা কিছু করে দেখাও খানিক ভালোবেসে/ …। এমন রাজনৈতিক কথার অরাজনৈতিক গানটি তৈরি করেন এনামুল করিম নির্ঝর।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‌‘সময়টা এমন আসলে, কার কথা কে যে শুনবে সেটা বুঝা কঠিন হয়ে গেছে। আমাদের অন্যায়-অনিয়মগুলো বাচ্চারা অনেকটাই বুঝে হয়তো। কিন্তু তারা তো আর সেসব ধরিয়ে দিতে পারে না। সেখান থেকে মনে হলো, আমাদের (বড়দের) নিয়ে যদি বাচ্চারা গান করে, তাহলে সবার কানে পৌঁছাতে পারে। তাতে যদি আমাদের একটু হুঁশ ফেরে। জানি তাতেও কিছু হয় তো হবে না। আমরা শুধু চেষ্টা করে যেতে পারি। সেই চেষ্টারই ফল মৃন্ময়ী মেঘার কণ্ঠে এই গান।’

এদিকে, ভিন্ন কথার এই গানটি গেয়ে বড়দের পক্ষ থেকে ভালোই প্রশংসা মিলছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘার পক্ষে। প্রতিক্রিয়ায় মেঘা বললো, ‘নির্ঝর আংকেলের কথা-সুরে ও মুন আংকেলের সংগীতে এটা আমার দ্বিতীয় গান। এবারের গানটি গেয়েও আমার খুব ভালো লেগেছে। ভিডিওটাও অনেক সুন্দর হয়েছে। আমার জন্য দোয়া করবেন সবাই। যেন আরও সুন্দর সুন্দর গান গাইতে পারি।’

Reneta

চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মৃন্ময়ী মেঘার প্রথম মৌলিক গান প্রকাশ হয় ২০২৪ সালে অটমনাল মুনের কথা, সুর, সংগীতে ‘ভূতের রাজা দিলো বর’। ২০২৫ সালে প্রকাশ হয় এনামুল করিম নির্ঝরের কথা-সুরে দ্বিতীয় গান‌ ‘হাউ মাউ খাউ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটমনাল মুনএনামুল করিম নির্ঝরমৃন্ময়ী মেঘা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফারুকীর জন্য স্বাধীনতা পদক চাইলেন প্রেস সচিব

পরবর্তী

এপস্টেইনের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু

পরবর্তী

এপস্টেইনের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু

আলোচনায় সাংবাদিকের মন্তব্য, সৌদি ছাড়ছেন রোনালদো?

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT