চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সন্তান মায়ের সেবা করতে পারে না, সে কীভাবে দেশের সেবা করবে?

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৭:৩৫ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল, রাজনীতি
A A

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, দেশে আজকে স্বাধীনতা নেই। নির্বাচনে কোন দল আসুক না আসুক, সেটা বিষয় নয়। সাধারণ মানুষকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সুযোগ করে দিতে হবে।

বিএনপি বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন অংশ নিবে না। নির্বাচন চলাকালীন সময়ই নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আমাদের দেশে সে অবস্থা নেই। লন্ডনে থাকে তারেক। যে সন্তান দেশে এসে মায়ের সেবা করতে পারে না, তিনি কীভাবে দেশের সাধারণ মানুষের সেবা করবে।

শুক্রবার (৯ অক্টাবর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত সভায় তিনি বলেন, ২৮ অক্টোবরের পর বিএনপি হেরে গেছে। তারা আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়েছে। পুলিশ পিটিয়ে মেরেছে। তাদের পেছনে সাধারণ মানুষ নেই।

তিনি আরও বলেন, আমি এমন দেশ চাই না। এমন দেশের জন্য আমি যুদ্ধ করেনি। যে দেশে মা-বোনের ইজ্জত রক্ষা হয় না। যে দেশে সাধারণ মানুষের উপর জুলুম করা হয়। আমি এখনও বেঁচে আছি। এমন দেশ দেখতে চাই, যে দেশে সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার করা হয় না।

এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, কালিহাতী থেকে চলে গিয়েছিলাম ২০১৮ সালে। তখন যে অপমান হয়েছিলাম সেই অপমান অন্য কেউ করার সাহস পেতো না। জিয়াউর রহমানের ছাত্রদল, একাত্তরের রাজাকাররাও আমাকে অপমান করতে সাহস পেতো না যে অপমান এই কালিহাতীতে হয়েছি। এবার এসেছি সেই অপমানকে জয় করে জবাব দিতে।

Reneta

কালিহাতী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সংঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী।

জনসভায় প্রায় কয়েক হাজার মানুষের ঢল নামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষক শ্রমিক জনতা লীগবঙ্গবীর কাদের সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা

জুন ১৫, ২০২৬

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT