যে কোন সংকটের কার্যকর সমাধান খুঁজতে ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী নেতৃত্ব বিষয়ে জাতিসংঘ সদরদপ্তরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে নারীদের সাফল্যের কথা উল্লেখ করে তিন দফা প্রস্তাব তুলে ধরেন। তিনি জানিয়েছেন, ২০৩০ সাল নাগাদ বাংলাদেশে সবক্ষেত্রে নারীদের ৫০ শতাংশ অংশগ্রহণের লক্ষ্যে কাজ চলছে।






