চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৪ লাখ টাকায় বিক্রি হলো পাখির একটি পালক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ২২, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
একটি পাখির পালক, সাদা পটভূমিতে ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ৩৪ লাখ টাকায় নিলামে বিক্রি হয়েছে নিউজিল্যান্ডের হুইয়া পাখির একটি পালক। কারণ এই পাখিটি বিলুপ্ত হয়ে গেছে। তাই এর পালক খুব বিরল ও মূল্যবান। এই পর্যন্ত নিলামে যত পাখির পালক বিক্রি হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে দামি।

বিবিসি জানিয়েছে, বিলুপ্ত নিউজিল্যান্ডের হুইয়া পাখির ওই পালকটি ২৮ হাজার ৪১৭ মার্কিন ডলার বা ৩৩ লাখ ৩১ হাজার ১২৫ টাকায় বিক্রি হওয়ার পর বিশ্ব রেকর্ড গড়েছে। এর আগে ২০১০ সালে এই পাখিরই একটি পালক ৮ হাজার ৪০০ মার্কিন ডলারে বিক্রি হয় যা ছিল রেকর্ড।

নিউজিল্যান্ডের ওয়াটেলবার্ড প্রজাতির একটি পাখির নাম হুইয়া। এই পাখি বিলুপ্তির ইতিহাস দীর্ঘ। সর্বশেষ দেখা যায় ১৯০৭ সালে। ধারণা করা হয় ২০ এর দশক পর্যন্ত এই সুদর্শন পাখি জীবিত ছিল। চমৎকার গানের গলা ছিল হুইয়ার। যা মুগ্ধ করত পথচারীদের। পাখিটির গায়ের রং ছিল কালো, লম্বা লেজের শেষ অংশের সাদা ছোপ আকৃষ্ট করত সবাইকে।

নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডের আদিবাসী মাওরি সম্প্রদায়ের কাছে হুইয়া ছিল পবিত্র পাখি। তাদের গান ও কবিতায় বারবার এই পাখির প্রসঙ্গ উঠে এসেছে। মাওরি গোত্রপ্রধানেরা এই পাখির পালক পরতেন। নিউজিল্যান্ডে ইউরোপীয়রা যখন আসে তখনই হুইয়া পাখি বিরল ছিল। এর পালকের জন্য ইউরোপীয়দের আকাঙ্ক্ষা একে বিলুপ্তির পথে ঠেলে দেয়।

ট্যাগ: নিউজিল্যান্ডপালকহুইয়া পাখি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশকে ‘কাগজে’ শক্তিশালী দল বললেন ম্যাচজয়ী হারমিত

পরবর্তী

রাখাইনে সহিসংতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

পরবর্তী
রাখাইনে সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন, পরিস্থিতি উদ্বেগজনক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইনে সহিসংতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

উড়োজাহাজের ভিতরে যাত্রীরা, কিছু বসে এবং কিছু দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝ আকাশে উড়োজাহাজের ঝাঁকুনিতে নিহত ১

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT