চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮০ বছর পরে দখল হওয়া ফ্ল্যাট বুঝে পেলেন ৯৩ বছর বয়সী নারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ০৬, মে ২০২৩
আন্তর্জাতিক
A A

ভারতে মুম্বাইয়ে প্রায় ৮ দশক পর ফ্ল্যাট বুঝে পেলেন ৯৩ বছর বয়সী এক নারী। মুম্বাই হাইকোর্ট মহারাষ্ট্র সরকারকে ১৯৪২ সালে দখল করা দুটি ফ্ল্যাট মহিলাটির কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে প্রকাশ, ৫০০ এবং ৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট দুটি দক্ষিণ মুম্বাইয়ের রুবি ম্যানশনের প্রথম তলায় অবস্থিত। ১৯৪২ সালের ২৮ মার্চ ভবনটি তৎকালীন ভারতের প্রতিরক্ষা আইনের অধীনে অধিগ্রহণ করা হয়েছিল।

বিচারপতি আরডি ধানুকা এবং এমএম সাথয়ের একটি ডিভিশন গত ৪মে’র এক আদেশে উল্লেখ করেছে, ১৯৪৬ সালের জুলাই মাসে ডি-রিকুইজিশন আদেশ দেওয়া সত্ত্বেও, ফ্ল্যাটগুলো তার মালিক অ্যালিস ডিসুজার কাছে হস্তান্তর করা হয়নি।

ফ্ল্যাটগুলো বর্তমানে একজন সাবেক সরকারি কর্মকর্তার পরিবারের দখলে রয়েছে।

ডিসুজা তার পিটিশনে মহারাষ্ট্র সরকার এবং মুম্বাইয়ের কালেক্টরকে ১৯৪৬ সালের জুলাই মাসে ডি-রিকুইজিশন আদেশ কার্যকর করতে এবং ফ্ল্যাটগুলো দখলমুক্ত করে তার কাছে হস্তান্তর করার জন্য একটি নির্দেশনা চেয়েছিলেন।

Reneta

ডিসুজা তার পিটিশনে দাবি করেছেন, রিকুইজিশন আদেশ প্রত্যাহার করা হয়েছিল ঠিকই কিন্তু এখনও ফ্ল্যাট দুটি আমার কাছে হস্তান্তর করা হয়নি। বিল্ডিংয়ের বাকি ফ্ল্যাটগুলো ঠিকই তার মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোর্টের আদেশে উল্লেখ করা হয়েছে, ফ্ল্যাটের মালিকানা ডিসুজার কাছে হস্তান্তর করা হয়নি এবং ডি-রিকুইজিশন সম্পূর্ণ হয়নি।

আদালত রাজ্য সরকারকে আট সপ্তাহের মধ্যে বর্তমান দখলদারদের কাছ থেকে ফ্ল্যাটগুলো উদ্ধার করে তা ডিসুজাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতমুম্বাইরিকুইজিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন ককরোচ জনতা পার্টির নেতারা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্দোলন প্রত্যাহারে ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT