বিনোদন

চিত্রতারকা নাঈমের বাইপাস সার্জারি

নাঈমের ছবি, তিনি কৃষি জমির পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈম কৃষি জমির পাশে দাঁড়িয়ে আছেন, পেছনে গাছপালা ও খোলা আকাশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রতারকা নাঈম অসুস্থ। শনিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। 

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, ‘নাঈম ভাইয়ের গত কাল রাতে বাইপাস অপারেশন সম্পন্ন হয়েছে। সবার দোয়ায় এখন তিনি ভাল আছেন।’

এদিকেু নাঈম ও তার স্ত্রী অভিনেত্রী শাবনাজের যৌথ ফেসবুকে পেজ থেকে হাসপাতালে নাঈমের একটি ছবি পোস্ট করে এতে লেখা হয়, ‘আপনাদের সবার প্রিয় নাঈম ভাইয়ের গতকাল (৬ নভেম্বর) রাতে বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছেন। আপনারা সবাই নাঈমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন’।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন চিত্রনায়ক নাঈম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর আরও বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাঈম-শাবনাজ বিয়ে করেন।

বর্তমানে তারা চলচ্চিত্র থেকে দূরে থাকলেও অসংখ্য চলচ্চিত্রপ্রেমীদের কাছে এখনও তুমুল জনপ্রিয় এই জুটি।

বিষয়:চাঁদনী চিত্রতারকা জায়েদ খান নাঈম শাবনাজ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…