আন্তর্জাতিক

কেরালায় জীপ গাড়ি খাদে পড়ে ৯ নারী শ্রমিকের মৃত্যু

খাদে পড়ে যাওয়া জীপ গাড়ির ধ্বংসাবশেষ ও শ্রমিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদে পড়ে যাওয়া জীপ গাড়ির ধ্বংসাবশেষ ও শ্রমিকরা উদ্ধার কাজের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের কেরালার ওয়েনাদ জেলার মানন্তবাদিতে ১২ নারী শ্রমিককে বহনকারী একটি জীপ গাড়ি ৩০ মিটার গভীর খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৩ জন।

গালফ নিউজ জানিয়েছে, তারা সবাই চা বাগানে কাজ করতেন এবং কাজ শেষে বাড়ি ফিরছিল সবাই।

পুলিশ জানিয়েছে, বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

রাজ্যের বনমন্ত্রী এ কে সাসেন্দ্রন বলেছেন, মানন্তবাদি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়:কেরালা ভারত মৃত্যু শ্রমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…