আন্তর্জাতিক

সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত

উড়োজাহাজের সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, উড়োজাহাজটি বিমানবন্দরে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়োজাহাজটি বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে, একজন ব্যক্তি পোষাক পরা অবস্থায় দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুদানে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছে। উড়োজাহাজে সুদানের সেনাবাহিনীর চারজন সদস্য ছিলেন। এই ঘটনায় বিমানে থাকা এক শিশু বেঁচে গেছে।

আরব নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (২৩ জুলাই) সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার রাতে সুদানের পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান বিমানবন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

সুদান সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে,উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পিছনে যান্ত্রিক ত্রুটি ছিল। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। বর্তমানে সুদানে গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধ চলা অবস্থায় প্রায় ৩০ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। এই মধ্যে প্রায় ৭ লাখ মানুষ আশ্রয়ের জন্য পার্শ্ববর্তী দেশগুলোতে চলে গেছে।

চলতি বছর ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং তাদের প্রতিন্দ্বন্দ্বী প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বিষয়:উড়োজাহাজ বিধ্বস্ত সুদান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…