চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিডিবির তার চুরির অভিযোগে ঠিকাদারী প্রতিষ্ঠানের ৯ জন গ্রেপ্তার

হাকিম বাবুল হাকিম বাবুল
৭:৫৮ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৫
জনপদ, শেরপুর
A A
পিডিবির তার চুরির অভিযোগে গ্রেপ্তার ৯ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ১৪ সেপ্টেম্বর ভোরে শেরপুরের নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানের ভাড়া করা ডিপো থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরহাদ হোসেন (৩০), রফিকুল ইসলাম (৪৪), শাকিল মিয়া (২০), রঞ্জু মিয়া (২৫), মোবারক হোসেন (৩৪), তৈয়ব আলী (৩২), সিয়াম হাসান (১৯), আব্দুস সাত্তার (৩০) ও মোফাজ্জল হোসেন (২২)। এসময় ২ ড্রাম বৈদ্যুতিক ক্যাবল, একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। তারা সবাই ঠিকাদারী প্রতিষ্ঠান এমআরএম ইন্টারন্যাশনালের কর্মচারি। চুরিকৃত তারের আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

Banglabid

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানিয়েছেন, বৈদ্যুতিক ক্যাবলগুলো চুরির উদ্দেশ্যেই যথাযথ প্রক্রিয়া মেনে জমা না দিয়ে ভোররাতে গোপনে সড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে এ ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ, পিডিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপিডিবি’র আওতায় নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান এমআরএম ইন্টারন্যাশনাল। রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও বছরের শুরুতেই শেষ হয়ে যায়। নিয়মানুযায়ী কাজ শেষ হওয়ার পর উদ্বৃত্ত নতুন এবং পুরনো ক্যাবল বিপিডিবি’র কাছে হস্তান্তর করার কথা। কিন্তু বৈদ্যুতিক ক্যাবলগুলো গোপনে সরিয়ে ফেলতে ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে রবিবার ভোরে সরিয়ে নেয়ার চেষ্টা চালায়।

স্থানীয় হুমায়ুন কবীর হিমেলের ভাড়া নেয়া ডিপো থেকে লাইট অফ করে উদ্বৃত্ত ২৪ ড্রাম নতুন ক্যাবল ট্রাকে তোলার চেষ্টা করা হয়। এ সময় দুই ড্রাম ট্রাকে উঠানোর পরই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকে বোঝাই করা দুই ড্রাম বৈদ্যুতিক ক্যাবল ও একটি ট্রাক এবং একটি পিকআপ সহ জড়িত ৯ জনকে আটক করে।

Reneta

এদিকে, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দুপুরে থানায় গেলেও তারা মামলা করতে চাননি। একপর্যায়ে পুলিশের চাপে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আসাদুজ্জামান বাদী হয়ে অভিযোগ দাখিল করেন। পরে মামলা গ্রহণ করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। আদাতের বিচারক তাদের জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিলে সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি শাওন হোসেন জানান, দুর্বৃত্তরা তাদের অগোচরে ক্যাবল চুরির চেষ্টা করছিল। জড়িতরা তাদের প্রতিষ্ঠানের নিয়োগকৃত কী না, এমন বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি। তবে গ্রেপ্তারের পর পরই গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যাবস্থাপকের নির্দেশে তারা ক্যাবলগুলো ভালুকায় নিতে যাচ্ছিলেন।

এ ব্যাপারেও নালিতাবাড়ী উপজেলা আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন জানিয়েছেন, ক্যাবলগুলো পিডিবি’র সম্পদ। চুরি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। উদ্বৃত্ত ক্যাবল যথাযথ নিয়ম মেনে প্রকল্প অফিসে জমা দেওয়ার নিয়ম রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারপিডিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেরপুরে ১৭২ মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তায় থাকবে সিসি ক্যামেরা

পরবর্তী

একটি বিতর্কিত শিল্প গ্রুপের প্রধান পার্শ্ববর্তী দেশ থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: বাবর

পরবর্তী
বাংলাদেশি ব্যক্তির ছবি, পরিপাটি চেহারা ও হালকা হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি বিতর্কিত শিল্প গ্রুপের প্রধান পার্শ্ববর্তী দেশ থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: বাবর

ভারত ও পাকিস্তান ক্রিকেটাররা মাঠে টসের সময় প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ব্যাটিংয়ে সালমানের দল

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT