শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্মৃতিস্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত স্মৃতিস্তম্ভের ছবি, সবুজ গাছপালা ও পরিষ্কার আকাশের নিচে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ৯ জন নেতাকে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার

বহিষ্কৃতরা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক যোবায়ের আল মাহমুদ ও নাইমুর রহমান কৌশিক, সদস্য আবদুল গাফফার ও আল ইমরান, রফিক জব্বার হলের সাবেক যুগ্ম-আহবায়ক আবদুল কাদের মারজুক এবং মীর মশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, এবং সদস্য নিশাত আব্দুল্লাহ, শামসুজ্জামান সায়েম, হাসিব বিন আব্দুল হাই।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিষয়:ছাত্রদল জাবি বহিষ্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…