চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় উৎসবের ভিড়ে ঢুকে গেল গাড়ি, নিহত ৯ 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কানাডার ভ্যাঙ্কুভার শহরে ফিলিপিনো সম্প্রদায়ের আয়োজিত ‘লাপু লাপু’ দিবসের উৎসবে ভয়াবহ গাড়ি হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ৮টার কিছু পর ‘পূর্ব ৪১তম অ্যাভিনিউ’ এবং ‘ফ্রেজার স্ট্রিটের’ সংযোগস্থলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, উৎসবে অংশগ্রহণকারীদের ওপর দ্রুতগতিতে একটি কালো এসইউভি চালিয়ে দেওয়া হয়। ঘটনার পরপরই চালককে আটক করা হয়েছে এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালো রঙের এসইউভিটি হঠাৎ করেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং সামনে থাকা বহু মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। প্রত্যক্ষদর্শীরা চালককে একজন এশীয় যুবক বলে মনে করেছেন এবং তার মানসিক অবস্থাও স্বাভাবিক ছিল না বলে সন্দেহ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ঘটনাস্থলে মৃতদেহ ছড়িয়ে থাকতে এবং জরুরি সেবা কর্মীদের আহতদের উদ্ধারে দৌড়ে আসতে দেখা যায়।

লাপু লাপু উৎসবের নিরাপত্তার দায়িত্বে থাকা জেন ইদাবা-কাস্টানেটো জানান, চারদিকে শুধু মৃতদেহ দেখতে পাচ্ছিলাম। আপনি জানেন না কাকে আগে সাহায্য করবেন। এটা এক মর্মান্তিক দৃশ্য।

ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, ভ্যাঙ্কুভারের লাপু লাপু উৎসবে মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি বিধ্বস্ত। নিহত ও আহতদের পরিবারের প্রতি, ফিলিপিনো-কানাডীয় সম্প্রদায়ের প্রতি এবং সমগ্র ভ্যাঙ্কুভারবাসীর প্রতি আমার গভীর সমবেদনা। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং জরুরি সেবাকর্মীদের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞ।

Reneta

ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিমও গভীর শোক প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা ক্ষতিগ্রস্ত পরিবার এবং ফিলিপিনো সম্প্রদায়ের পাশে আছে।

লাপু লাপু দিবস পালিত হয় ফিলিপাইনের ষোড়শ শতাব্দীর উপনিবেশবিরোধী বীর লাপুলাপুর স্মরণে, যিনি ১৫২১ সালে মাকতান যুদ্ধে পর্তুগিজ অভিযাত্রী ফার্ডিনান্ড ম্যাগেলানকে পরাজিত করেছিলেন। কানাডায় বসবাসরত ফিলিপিনো সম্প্রদায় এই উৎসবে কুচকাওয়াজ, চলচ্চিত্র প্রদর্শনী, নৃত্যানুষ্ঠান এবং কনসার্টের আয়োজন করে। এ বছর আয়োজিত উৎসবে ব্ল্যাক আইড পিসের দুই সদস্যও উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসবকানাডানিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬
বন্য হাতি

প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা চলছে পাহাড় থেকে পড়ে আহত সেই বন্য হাতির

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT