চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও অন্তত ১৫ জন সুড়ঙ্গের ভেতরে আটকা রয়েছেন।

আজ (২১ জুলাই) মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার হিমালয়সংলগ্ন সিকিমে তিস্তা নদীর জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মাণাধীন একটি সুড়ঙ্গে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় ২৫ থেকে ২৭ জন শ্রমিক সুড়ঙ্গের ভেতরে আটকা পড়েছিলেন। এই পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিকিম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালক রাজীব রোকা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি বিস্ফোরণের পর সুড়ঙ্গটি ধসে পড়ে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে টানা ভারী মৌসুমি বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলের ভূতাত্ত্বিক পরিস্থিতিও দুর্বল হয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। সুড়ঙ্গের অনেক গভীরে বিস্ফোরণটি ঘটেছে। তাই এর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

তিনি জানিয়েছেন, এটি প্রাকৃতিক কারণেও ঘটতে পারে। ভূগর্ভস্থ শিলাস্তর থেকে নির্গত বিষাক্ত মিথেন গ্যাস উদ্ধার অভিযানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একারণে শুধু অক্সিজেন সরঞ্জাম বহনকারী বিশেষায়িত উদ্ধারকারী দলই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করতে পারছে। আটকে পড়াদের উদ্ধারে জোরালো অভিযান চলছে। খনি দুর্ঘটনায় উদ্ধারকাজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি বিশেষজ্ঞ দলকে বিমানযোগে ঘটনাস্থলে আনা হয়েছে।

ভারতে বৃহৎ অবকাঠামো নির্মাণ প্রকল্পে দুর্ঘটনা নতুন নয়। পরিবেশবিদদের মতে, হিমালয়ের নাজুক পরিবেশে অতিরিক্ত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এর আগে ২০২৩ সালে উত্তরাখণ্ড রাজ্যে নির্মাণাধীন একটি সড়ক সুড়ঙ্গ ধসে ৪১ জন শ্রমিক আটকা পড়েছিলেন। দীর্ঘ ১৭ দিনের উদ্ধার অভিযান শেষে তাদের জীবিত উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিকিমসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT