চাকরির সন্ধানে ভারতের ত্রিপুরায় অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন নারী ও ৩ জন পুরুষ।
এনডিটিভি জানিয়েছে, দিল্লিসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চড়ার চেষ্টাকালে আগরতলা রেলওয়ে স্টেশনে ছয় নারীসহ মোট ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) এক কর্মকর্তা জানিয়েছেন, ২০ থেকে ৪৫ বছর বয়সি নয় বাংলাদেশি নাগরিকই অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিল এবং আগরতলায় এসেছিল। তারা চাকরির সন্ধানে দিল্লি এবং বেঙ্গালুরুতে যেতে চেয়েছিল।
ত্রিপুরায় গত দুই মাসেরও কম সময়ে মোট ৫৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই চাকরির সন্ধানে ভারতে অনুপ্রবেশ করেছিল।







