চট্টগ্রাম

চট্টগ্রামে বাস থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

সাড়ে ৯ কেজি স্বর্ণের চালান উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বাস থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার, সন্দেহভাজনদের গ্রেপ্তার ও তদন্ত চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিমানে নয়, এবার চট্টগ্রামে বাসে মিলেছে সাড়ে ৯ কেজি স্বর্ণ। শাহ আমানত ব্রিজের দক্ষিণ পাশে একটি বাসে তল্লাশী করে আট কোটি টাকার বেশি মূল্যের সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ। এসময় দু’নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ১৬ জুন সকাল সাড়ে ৯টার দিকে শাহ আমানত ব্রিজের মইজ্জ্যার টেক এলাকায় স্বর্ণ উদ্ধার এবং সাথে থাকা চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন- অলোক ধর (২৫), নারায়ন ধর (৩৮), জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস পুলিশ টিম সকাল সাড়ে ৯টার দিকে মইজ্জ্যার টেক এলাকায় কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি করে। সেসময় বিশেষ কৌশলে আনা এসব স্বর্ণ উদ্ধার করা হয়। যার ওজন সাড়ে ৯ কেজি।

বিপুল পরিমাণ এসব স্বর্ণ কোথায় থেকে নিয়ে আসা হচ্ছে এবং গন্তব্য কোথায় পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ।

বিষয়:চট্টগ্রাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…