চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজার ৮০ শতাংশ বাড়িঘর বসবাসের অযোগ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
একজন যুবক ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল-হামাস যুদ্ধের পাঁচ মাসে গাজার ৮০ শতাংশ বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং ১ লাখ ২০ হাজার পরিবার দুর্ভিক্ষে ভুগছে বলে জানিয়েছেন, গাজার গণমাধ্যম কার্যালয়ের প্রধান সালামেহ মারুফ।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গাজার বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ১০ বারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খান ইউনিসে ২০ ও সেন্ট্রাল গাজায় ১০ জন নিহত হয়েছেন।

Banglabid

এদিকে গাজার পশ্চিম তীর থেকে আরও ১৫ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ বিষয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের সম্প্রসারণের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে রাজনৈতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত নিহত ৩১ হাজারেরও বেশি মানুষ।

গাজায় কাজ করা জাতিসংঘের সবচেয়ে বড় সংস্থা ইউএনআরডব্লিউএ। সেখানে সংস্থাটি মানবিক সহায়তা ছাড়াও স্বাস্থ্য ও শিক্ষা খাতেও সাহায্য করে আসছে। সংস্থাটির অন্তত ১৩ হাজার কর্মী গাজায় কাজ করে। উল্লেখ্য, গত অক্টোবর মাসে ইসরায়েলে হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় অভিযান চালানো শুরু করে ইসরায়েল। হামাসের হামলার সাথে ইউএনআরডব্লিউএ-এর ১২ কর্মী জড়িত বলে অভিযোগ করেছে ইসরায়েল। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন জাতিসংঘের একটি দল অভিযোগটি তদন্ত করছে।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

Reneta

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলফিলিস্তিনযুদ্ধহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT