পরিবেশ

৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর সতর্ক সংকেত

বাতাসে দুলছে পাম গাছের ঝোপঝাড়, আকাশ মেঘাচ্ছন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘাচ্ছন্ন আকাশের নিচে ঝোপঝাড়ের পাম গাছগুলো দুলছে, ঝড়ের পূর্বাভাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের কয়েকটি অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বুধবার (২২ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা এবং এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়:ঝড়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…