চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের সমাবেশ পল্টনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
জামায়াতসহ ৮ দলের সমাবেশ পল্টনে, নেতারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন এবং নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার পল্টনে সমাবেশের আয়োজন করেছে যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা আটটি রাজনৈতিক দল।

দলগুলো হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

এর আগে গত ৭ নভেম্বর দলগুলো প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি জমা দেয়। তবে সরকার পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় ঘোষিত সময় অনুযায়ী মঙ্গলবারের সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেয় তারা।

Banglabid

জামায়াতে ইসলামী জানিয়েছে, দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক পল্টন মোড়ে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবির’ পক্ষে এ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাগপার সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বিডিপির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন। এছাড়াও অংশ নেবেন দলগুলোর অন্যান্য নেতারা।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ সোমবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘একদিকে নির্বাচন ও আলোচনা চলছে, অন্যদিকে রাজপথে আমাদের কর্মসূচি অব্যাহত আছে। মঙ্গলবারের সমাবেশ থেকেই সরকার জনগণের বার্তা পাবে-মানুষ কী চায়, সেটি স্পষ্ট হবে।’

Reneta

তিনি আরও বলেন, ‘সমাবেশ থেকেই জনগণের মতামত প্রকাশ পাবে। সরকার যদি তা বোঝে, তাহলে আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন করবে।’

দলগুলোর পাঁচ দফা দাবি:
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ৪. বর্তমান সরকারের ‘জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির’ বিচার নিশ্চিত এবং ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

এদিকে, সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক দলগুলো। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ আট দলের শীর্ষ নেতারা কর্মসূচি সফল করতে দলীয় নেতা–কর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮ দলইসলামী আন্দোলন বাংলাদেশখেলাফত মজলিসনেজামে ইসলাম পার্টিপাঁচ দফা দাবিবাংলাদেশ খেলাফত আন্দোলনবাংলাদেশ খেলাফত মজলিসবাংলাদেশ জামায়াতে ইসলামীবাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)সমাবেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল

পরবর্তী

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় ২০ নভেম্বর

পরবর্তী
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের চূড়া ও আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় ২০ নভেম্বর

পিকাবু ১১.১১ বড় সেল অফার, বিশাল ডিসকাউন্ট ও ফ্রি ডেলিভারি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে সেরা অফার নিয়ে আসছে পিকাবু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT