রাজনীতি

জামায়াত জোটে নেই বাংলাদেশ খেলাফত আন্দোলন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের লোগো, সবুজ গাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের লোগো, সবুজ গাছের ছবি, যা সংগঠনের পরিচিতি বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেই বলে জানানো হয়েছে। একইসাথে জামায়াত-এনসিপি’র জোটে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ব্যবহার না করার আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (১০ ‍জুন) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন এর আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খেলাফত আন্দোলন কোন জোটে নেই। বিগত নির্বাচনে খেলাফত আন্দোলন এককভাবেই নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনের পূর্বে জুলাই শহীদ ও শাপলা শহীদ পরিবারের পুনর্বাসন ও গণহত্যার বিচারসহ কয়েকটি দাবিতে যুগপৎ আন্দোলনে ছিল খেলাফত আন্দোলন। নির্বাচনী সমঝোতা না হওয়ায় কোন জোটে খেলাফত আন্দোলন অংশগ্রহণ করে নাই।

তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ১১ দলীয় জোটে ব্যবহার না করার আহ্বান জানান।

এ বিষয়ে আজ সকালে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন জোটের মুখপাত্র ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ১১ দলীয় ঐক্য অটুট রয়েছে। এখন পর্যন্ত কেউ বের হয়ে যাচ্ছে এমন তথ্য আমার কাছে নেই।

বিষয়:১১ দলীয় জোট জামায়াত-এনসিপি জোট বাংলাদেশ খেলাফত আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…